বরিশালে সবজির বাজার চড়া - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরিশালে সবজির বাজার চড়া


মোহাম্মাদ সাকিব খাঁন: বরিশালে সবজির বাজার চড়া। আবার চালের দামও সপ্তাহের ব্যবধানে ২ টাকা বৃদ্ধি পেয়েছে।বেড়েছে সব ধরনের মাংসের দাম। তবে মাছের বাজারদর কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছেবরিশালের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির বাজারদর ঊর্ধ্বমুখী হলেও কমেছে কাঁচা মরিচের দাম। সেইসাথে অপরিবর্তিত রয়েছে আলু, পেঁয়াজ আর রসুনের দাম।বাজারে নতুন আসা সবজির মধ্যে সিম বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। টমেটোর কেজি ২৬০ টাকা, বরবটি আর ঢ্যাঁড়স ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ১০০ টাকার নিচে রয়েছে পটোল এবং করলা ৮০ টাকা আর শসা ও পাতাকপি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।এদিকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চললেও চাষের মাছের সরবরাহ থাকায় মাছের বাজারদর বাড়েনি। যদিও মুরগির মাংসের বেলায় কোথাও কোথাও কেজি প্রতি দশ থেকে ১৫ টাকা আর গরু ও খাসির মাংসে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা।আমিনুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, পেঁয়াজ, রসুন, আদা বা আলুর দামে কোনো পরিবর্তন নেই। আর দাম কমার কথা শুনলেও ৫৫ থেকে ৫৭ টাকা হালিতেই ডিম স্থান ভেদে বিক্রি করছে ব্যবসায়ীরা।আলেয়া পারভীন নামে আরেক ক্রেতা বলেন, গত একমাসে সবকিছুর যে দর বেড়েছে, তার অনেকটাই কমতে শুরু করেছে। তবে কমে আগের দামের কাছাকাছিও যায়নি। আবার শীতের সবজি আশা শুরু করলেও তার দাম আকাঁশচুম্বি।

এ নিয়ে ক্রেতারা বলছেন, তাদের নাভিশ্বাস উঠেছে। প্রয়োজনীয় সবজি কিনতে পারছেন না তারা। বাজার তদারকি নামমাত্র না করে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন ক্রেতারা।যদিও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে বৃহস্পতিবার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়েছে। তবে ক্রেতারা বলছেন, অভিযানের সময় আর বাজার জমে ওঠার সময় আলাদা হওয়ায় এর সুফল নেই।হায়দার নামে এক দিনমজুর বলেন, বরিশালের বিভিন্ন বাজারে সকাল ৬টা থেকে ৯টা আর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে বেচাবিক্রির ধুম পড়ে। কিন্তু অভিযান চালানো হয় অফিসিয়াল টাইম সকাল ১০টা নয়তো ১১টা থেকে দুপুর ২টার মধ্যে। তখন তো বাজারে ক্রেতা থাকে না, ফলে বাড়তি দামে পণ্য বিক্রির বিষয়টি তেমনভাবে উঠেও আসে না।যদিও খুচরা বিক্রেতা বলছেন, পাইকারিতে বাড়তি দরে কিনতে হয় বলে খুচরা বাজারেও বাড়তি দামে পণ্য বিক্রি করতে হয়। অতিরিক্ত মুনাফা করছেন খুচরা বিক্রেতারা।

Top