পৌর মেয়রসহ তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের কার হয়েছে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

পৌর মেয়রসহ তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের কার হয়েছে


মনির হোসেন: পিরোজপুরে মঠবাড়িয়ায় সাবেক এমপি, দুই উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের কার হয়েছে। এ মামলায় সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে গ্রেপ্তার করেছে পুলিশ।এর আগে গত বুধবার (১৬ অক্টোবর) রাতে স্থানীয় বিএনপি নেতা আহমেদ সোহেল ও লাবু মিয়া বাদী হয়ে মঠবাড়িয়া থানায় ওই পৃথক মামলা দুটি মামলা দায়ের করেন।মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের জাতীয় পার্টির (এরশাদ) সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডাক্তার রুস্তম আলী ফরাজী, সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান মো. আশরাফুর রহমান ও বায়েজিদ আহমেদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর প্রমুখ।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব রুহুল আমিন দুলালের সমর্থক ছিলেন। এতে রাজনৈতিক প্রতিহিংসায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তার বসতঘর ঘেরাও করে। পরে তিনি পালিয়ে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বসতঘর হামলা ও ভাঙচুর চালায় এবং বাড়ি ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ২০ জনকে নামীয় এবং ১২০ জনকে অজ্ঞাত করে মামলা করা হয়।অপর মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ জুলাই বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে ২৪ জনকে নামীয় এবং ১৫০ জনকে অজ্ঞাত করে আসামি করা হয়েছে।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন পৃথক দুটি মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

Top