গৌরনদীতে আ. লীগের নেতাকর্মীদের নামে মামলা - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

গৌরনদীতে আ. লীগের নেতাকর্মীদের নামে মামলা


ইমন হাওলাদার:গত ২০২৩ সালের ৭ অক্টোবর বরিশালের গৌরনদীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় সাবেক পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে থানায় মামলা হয়েছে।এ নিয়ে গৌরনদীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হলো।মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমান, চাঁদশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক সাবেক ভিপি সুমন মোল্লা, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাতুল শরীফ, ইউপি সদস্য রাসেল সরদারসহ নামোল্লেখিত ২৮ জন। এছাড়া মামলায় অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর চাঁদশী গ্রামের বাসিন্দা ও বিএনপি নেতা বাচ্চু সরদার বাদী হয়ে মামলাটি করেন।

বাদী এজাহারে উল্লেখ করেন- বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে গত ২০২৩ সালের ৭ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে চাঁদশী বাজারে বসে মামলার ১নং আসামি হারিছুর রহমানের নির্দেশে ও ২ নং আসামি সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে বাদীকে হত্যার উদ্দেশে কুপিয়ে জখম করে আসামিরা।শুক্রবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Top