কুয়াকাটা সমুদ্র সৈকত দুদিন ধরে উত্তাল রয়েছে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

কুয়াকাটা সমুদ্র সৈকত দুদিন ধরে উত্তাল রয়েছে


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া:কুয়াকাটা সমুদ্র সৈকত দুদিন ধরে উত্তাল রয়েছে। উত্তাল ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আশপাশের দোকানপাট, পুলিশ বক্স ও ভাসমান ব্যবসায়ীরা। তবে উত্তাল সৈকতে মেতেছেন পর্যটকরা। তাদের নিরাপদে থাকতে নির্দেশ দিচ্ছে ট্যুরিস্ট পুলিশ।শুক্রবার (১৮ অক্টোবর) সকালে সৈকতের জিরো পয়েন্ট, ফিশফ্রাই পট্টি, ঝাউবনসহ বিভিন্ন স্থানে জোয়ারে পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতায় আশপাশের এলাকায় আছড়ে পড়তে দেখা যায়।সিলেট থেকে আসা পর্যটক রবিন বিশ্বাস বলেন, ‘এর আগে কুয়াকাটাতে বেশ কয়েকবার এসেছি। তবে গতকাল রাতে এবং আজকের সকালে এত পরিমাণ ঢেউ দেখেছি যে, সৈকতে নামতে অনেক ভয় লাগছে। তারপরও অনেক আনন্দ পাচ্ছি। কারণ এত বড় ঢেউ এর আগে কখনো দেখিনি।আব্দুর রহমান নামের আরেক পর্যটক বলেন, ‘আজ সমুদ্রের ভিন্নরূপ দেখছি। তবে ইনজয় করছি। ঢেউয়ের তোড়ে গোসল করতে করতে ক্লান্ত। তবে পুলিশ বারবার মাইকিং করে সতর্ক করছে।এদিকে উত্তাল ঢেউয়ে পর্যটকরা মাতলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।

মো. শপন নামের একজন বলেন, ‘পানি বাড়ার কারণে গতকাল থেকে দোকান বন্ধ করে রেখেছি। পানি দোকানের ওপরে আছড়ে পড়ছে। অনেক মালামাল সরিয়ে নিয়েছি।পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান বলেন, সমুদ্রে কোনো প্রকার সতর্কতা সংকেত নেই। গতকালই উঠিয়ে নেওয়া হয়েছে। তবে পূর্ণিমার জোয়ারে পানি বাড়ছে। দু-একদিন পরে এটা কমে যাবে।ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার আনছার উদ্দিন বলেন, পর্যটকদের আগমন উপলক্ষে নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে।

Top