বরিশালে হত্যা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরিশালে হত্যা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার


ইমন হাওলাদার:বরিশালের আগৈলঝাড়ায় হত্যা মামলার আসামি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার আসামিকে শুক্রবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময় উপজেলা বিএনপি নেতা কবির হোসেনকে বাইপাস সড়কে কথিত ক্রসফায়ার দিয়ে ২১ ফেব্রুয়ারি রাতে হত্যা করা হয়েছিল। তখন আওয়ামী লীগ সরকারের কারণে মামলা করতে পারেনি তার পরিবার।ওই ঘটনার ১০ বছর পর নিহত বিএনপি নেতা কবির হোসেনের ছেলে উপজেলার গৈলা ইউনিয়নের নগর বাড়ি গ্রামের আশিকুর রহমান আসিফ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে বরিশাল আদালতে ৮ অক্টোবর একটি হত্যা মামলা করে।ওই মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহসহ তৎকালীন বরিশাল রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবিরসহ ১৪ জনের নাম উল্লেখসহ ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে।

ওই মামলার আসামি আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদারকে বৃহস্পতিবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শফিকুল সরদার গ্রেপ্তার করেন।গ্রেপ্তার ফিরোজ শিকদারকে শুক্রবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এ ব্যাপারে আগৈলঝাড়ার থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর বলেন, ফিরোজ শিকদারকে ২০১৫ সালের একটি হত্যা মামলায় গ্রেপ্তার করে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

Top