পিরোজপুরের ভান্ডারিয়ায় অভিযান চালিয়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক উদ্ধার - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

পিরোজপুরের ভান্ডারিয়ায় অভিযান চালিয়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক উদ্ধার


ইমন হাওলাদার:পিরোজপুরের ভান্ডারিয়ায় অভিযান চালিয়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের কীটনাশক ব্যবসায়ী আব্দুস সালামের বসতবাড়ির গুদামে গোপন খবরে ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নিষিদ্ধ কীটনাশক জব্দ করা হয়।এ সময় নিষিদ্ধ কীটনাশক মজুদ ও বাজারজাত করণের অভিযোগে ব্যবসায়ী আব্দুস সালামকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর সূত্রে জানা গেছে, ১০ বছর আগে কৃষির জন্য কীটনাশক ডায়াযনীন-১০ ও বাসুডিন-১০ সহ বেশ কিছু কীটনাশক পাউডার সরকার ক্ষতিকর বলে নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এসব ওষুধ মজুদ করে নিরীহ কৃষকের মধ্যে সরবরাহ করে আসছিলেন -এমন গোপন সংবাদ পেয়ে ভান্ডারিয়ার হরিণপালা গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কীটনাশক জব্দ করা হয়। এ সময় কীটনাশক ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জব্দ কীটনাশকগুলো বিনষ্ট করা হয়।স্থানীয় কীটনাশক ও সার বিক্রেতা মো. আব্দুস সালাম যশোরের অভয়নগরের মেসার্স নবী এন্টারপ্রাইজ থেকে সংগ্রহ করে নিজ গুদামে মজুদ করে স্থানীয় কৃষকদের সরবরাহ করে আসছিলেন বলে জানা গেছে।সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, অভিযুক্ত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Top