বেনাপোলে হত্যা মামলার আসামী আ.লীগ নেতা রুস্তম খন্দকার গ্রেফতার - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বেনাপোলে হত্যা মামলার আসামী আ.লীগ নেতা রুস্তম খন্দকার গ্রেফতার


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:ভারতে পালানোর সময় ফতুল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামী আওয়ামীলীগ নেতা রুস্তম খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ।তবে কৌশলে পালিয়ে যায় তার সহযোগীরা।বৃহস্পতিবার সকালে বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক।বেনাপোল ইমিগ্রেশনের ওসি ফারুক মজুমদার বলেন,প্রাথমিক ভাবে হত্যা মামলার আসামী কে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে ফতুল্লা থানায় সোপর্দ করা হবে।

তিনি আরো জানান, অপরাধীরা যাতে ভারতে পালাতে না পারে সেকারণে চেকপোষ্ট ইমিগ্রেশন ভবনে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। এতে সন্দেহ ভাজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ,বিজিবি ও সরকারের গোয়েন্দা সংস্থ্যার সদস্যরা। বৃহস্পতিবার রুস্তম খন্দকার বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করলে সেখানে কর্মরত নিরাপত্তা সদস্যদের সন্দেহ হয়। এক পর্যায় তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় সে ফতুল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামী রুস্তম খন্দকার।

Top