শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মনিটরিং করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মনিটরিং করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর


মো.খলিলুর রহমান:কাঁচা মরিচের দাম সহনীয় রাখতে বরিশালের পাইকারি বাজারে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মনিটরিং করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার(১৭ অক্টোবর) দুপুর পর্যন্ত আইন-শৃংখলা বাহিনীর সহযোগিতায় নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।অভিযানে নগরীর সিটি মার্কেট কাঁচা বাজারের কয়েকটি মরিচের আড়তে অভিযান চালানা হয়। এ সময় বেশি দামে মরিচ বিক্রি ও রশিদ আছে কিনা সেটা যাছাই করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এ অভিযান পরিচালনা করন।অপূর্ব অধিকারী জানান, কাঁচা মরিচের দাম বাড়ানোর কারণে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি। এছাড়া নগরীর হাটখোলা মরিচ পট্টিতে গুঁড়া মরিচ ও হলুদের দোকানে মূল্যতালিকা টাঙিয়ে না রাখার অপরাধে চারটি দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রতিটি পণ্যের মূল্য তালিকা দোকানে টাঙিয়ে রাখার জন্য বলা হয়।

Top