বরিশাল নগরে অটোরিকশা উল্টে এক স্কুলছাত্রের মৃত্যু - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরিশাল নগরে অটোরিকশা উল্টে এক স্কুলছাত্রের মৃত্যু


ইমন হাওলাদার:পূজার ছুটিতে নানাবাড়ি থেকে ফেরার পথে বরিশাল নগরে অটোরিকশা উল্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে নগরের সোনা মিয়ার পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত অনির্বাণ শীল (৯) বরিশাল নগরের কালিবাড়ি রোডের অ্যাডভোকেট জগদীশ চন্দ্র শীলের ছেলে।সে সিস্টার্স ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।অনির্বাণের স্বজন রতন চন্দ্র শীল বলেন, সকালে ঝালকাঠির সদর উপজেলার বিনয়কাঠিস্থ নানাবাড়ি থেকে বরিশাল নগরের উদ্দেশে অটোরিকশায় রওনা দেয় অনির্বাণ। সোনা মিয়ার পুল এলাকায় পৌঁছালে অটোরিকশাটি উল্টে নিচে চাপা পড়ে সে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক অনির্বাণকে মৃত ঘোষণা করেন।পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ এনে সৎকার করা হয়েছে বলে জানান নিহতের ওই স্বজন।

Top