ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে আরও ১২ জেলে আটক - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে আরও ১২ জেলে আটক


মনির হোসেন: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে আরও ১২ জেলে আটক করা হয়েছে।এ নিয়ে গত চারদিনে জেলার বিভিন্ন উপজেলার জলসীমা থেকে ২৯ জেলেকে আটক করা হয়।বুধবার (১৬ অক্টোবর) নতুন করে আটকদের মধ্যে তজুমদ্দিনের মেঘনা থেকে চারজন ও লালমোহনের তেঁতুলিয়া নদী থেকে আটজন জেলে রয়েছে। যাদের ভ্রাম্যমান আদালতে ৩৫ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।এছাড়াও এ দুই নদী থেকে ৬১ হাজার মিটার কারেন্ট জাল ও ৬৬ কেজি ইলিশ জব্দ করা হয়। ইলিশ এতিমা খানায় বিতরণ কররা হলেও জব্দবৃত জাল পুড়িয়ে নস্ট করা হয়েছে।বুধবার (১৬ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত মৎস্যবিভাগ ও পুলিশের সমন্বয়ে একটি টিম এ অভিযান চালায়।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এ তথ্য নিশ্চিত করে বলেন, ইলিশ শিকারের ২২ দিনের নিষেধাজ্ঞা বান্তবায়নে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগ। তারই ধারাবাহিকতায় যারাই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের চেস্টা করছে তাদের আটক করে জেল জরিমানা করা হচ্ছে।উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন সময়ে মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সব নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, বাজারজাতকরণ ও সংরক্ষণ নিষিদ্ধ।

Top