ভারতে পালানোর সময় আওয়ামীলীগ নেতা আটক - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ভারতে পালানোর সময় আওয়ামীলীগ নেতা আটক


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:ভারতে পালিয়ে যাওয়ার সময় শেরপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও শেরপুর আইনজিবি পরিষদের পি.পি চন্দ্রপাল’কে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এন এস আই । চন্দ্রপাল শেরপুর জেলার সদর উপজেলার দ্বিজেন্দ্র চন্দ্রপাল এর ছেলে।তার বিরুদ্ধ্যে শেরপুর থানায় গত ১২/০৮/২০২৪ তারিখে ১৪৩/৩০২/৩৪ ধারা মামলা রয়েছে।বুধবার বিকাল ৩ টার দিকে তিনি পাসপোর্ট – ভিসা নিয়ে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন এসময় গোয়েন্দা সংস্থা এন এস আই এর গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয় ।

বেনাপোল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এন এস আই বলেন, আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিলো শেরপুর জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও শেরপুর আইনজিবি পরিষদের পি.পি চন্দ্রপাল এ পথ দিয়ে ভারতে পালিয়ে যাবেন। এমন সংবাদের ভিত্তিতে আমরা সতর্ক অবস্থান করে তাকে আটক করি এবং পরবর্তীতে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করি।

Top