বরিশালে ৩ দিনে ৩২৫ অভিযান - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরিশালে ৩ দিনে ৩২৫ অভিযান


ইমন হাওলাদার:নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গত তিন দিনে সাত জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে এক লাখ ৯৩ হাজার টাকা।বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর রাত পর্যন্ত বরিশাল বিভাগে ৩২৫টি অভিযান চালানো হয়েছে এবং ১০০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।আর বরিশাল বিভাগে ৭১ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৫৩৬ বার বিভিন্ন মাছঘাট, ৯৮৫ বার বিভিন্ন আড়ত ও ৫৭৮ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।আর গত দুই দিনের অভিযানে ৯৭৮ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এর সঙ্গে এক কোটি ২৮ লাখ ৩৫ হাজার ৬০০ টাকার পাঁচ লাখ পাঁচ হাজার ১০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। আর নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলামে বিক্রি করে ৩৭ হাজার ৫০০ টাকা আয় হয়েছে।

মৎস্য বিভাগের উপ-পরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান,গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারা দেশে ইলিশ আহরণ,পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে।নিষেধাজ্ঞার এ সময়ে বরিশাল বিভাগের ছয় জেলার তিন হাজার ১৯ হাজার ৮৩০ জেলের মধ্যে সাত হাজার ৯৯৬ টন চাল বিতরণ করা হবে। এসব চাল বিতরণে পরিবহন ব্যয় ধরা হয়েছে ১৯ লাখ ৯৮ হাজার ৯৩৭ টাকা।

Top