২১টি কলেজের সবাই শতভাগ পাস করেছে - Alokitobarta
আজ : সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ছাত্রদলের হামলায় সমকাল-ডেইলি স্টার-বিডিনিউজের সাংবাদিকসহ আহত ১০,কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে ঢাকায় ৭০% মানুষের নিজস্ব আবাসন নেই বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, যৌন হয়রানি ও রাজনীতিতে শিক্ষকদের জড়িয়ে পড়াসহ শিক্ষকতা পেশার মর্যাদা সংকটে দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের অস্থিরতা দেখতে চায় না বিএনপি ১২ কেজি এলপিজির সিলিন্ডার এক লাফে ১৮৩৭ টাকা বৃত্তাকার সড়ক নির্মাণ কাজে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অনির্বাচিতদের কবজায় যাচ্ছে হাজার ইউপি,নির্ধারিত সময়ে ভোট না হওয়া নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার,নিষ্ক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়

২১টি কলেজের সবাই শতভাগ পাস করেছে


আলোকিত বার্তা:এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ২১টি কলেজের সবাই শতভাগ পাস করেছে।মঙ্গলবার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।তিনি জানান, বোর্ডের ৩৪২টি কলেজের ৬৬ হাজার ৮৭ শিক্ষার্থীরা ১৩৭টি কেন্দ্রে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার মধ্যে ২১টি কলেজের সব শিক্ষার্থীই পাস করেছেন। আর এর মধ্যে সর্বোচ্চ ঝালকাঠি জেলায় সাতটি, বরিশাল জেলায় পাঁচটি, ভোলা জেলায় চারটি ও পটুয়াখালী জেলায় তিনটি করে কলেজে সবাই শতভাগ পাস করেছে। বাকি দুটি জেলায় একটি করে কলেজের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে।এছাড়া ৫০ শতাংশের ওপরে পরীক্ষার্থী পাস করেছে ২৮৮টি কলেজে এবং ৫০ শতাংশের নিচে পরীক্ষার্থী পাস করেছে ৩০টি কলেজে।

এর মধ্যে ২০ শতাংশের নিচে দুটি এবং ১৫ শতাংশের নিচে একটি কলেজের পরীক্ষার্থী পাস করেছেন। তবে এ বোর্ডে এবারও এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে একজনও পাস করেননি।

Top