পটুয়াখালীর মহিপুর থানায় আত্মসমর্পণ করেছেন - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

পটুয়াখালীর মহিপুর থানায় আত্মসমর্পণ করেছেন


মনির হোসেন:ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ওরফে জিএস মিজান পটুয়াখালীর মহিপুর থানায় আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে মহিপুর থানায় গিয়ে তিনি আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।পুলিশ সূত্রে জানা যায়, সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে করা হত্যাসহ একাধিক মামলার আসামি মিজানুর রহমান। গত ৫ আগস্ট সরকার পতনের পর নিজ এলাকা সাভার ছেড়ে আত্মগোপনে চলে যান তিনি। এরপরে তিনি বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে রাত্রিযাপন করতেন। আজ বিকেল সাড়ে ৩টার দিকে মিজানুর রহমান থানায় আসেন। নিজেকে ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক পরিচয় দিয়ে নিরাপত্তাজনিত কারণে আত্মসমর্পণ করেন। পরে সাভার থানায় কথা বলে নিশ্চিত হয়ে জানতে পারে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলাও রয়েছে।

মহিপুর থানার ওসি মো.তরিকুল ইসলাম বলেন,তাকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।সাভার থানা পুলিশকে দ্রুত এসে আসামিকে তাদের জিম্মায় নিতে বলেছি আমরা। আপাতত থানা হেফাজতে রয়েছেন জিএস মিজান।

Top