২১টি কলেজের সবাই শতভাগ পাস করেছে - Alokitobarta
আজ : সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার,নিষ্ক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গায়ে হাত তোলার দাবি, কিন্তু ঘটনাস্থলে নেই ক্যামেরা,মামলার এজাহার নিয়ে গুরুতর প্রশ্ন বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে ৬ টাকার বিদ্যুৎ ১২ টাকায় ব্যয় ৩১টি কারিগরিভাবে নষ্ট,৬০ শতাংশ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অচল রোগীর পথ্য এখন বিলাসপণ্য শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার রাজনীতিতে নতুন উদ্বেগ,বিএনপি-জামায়াত দ্বন্দ্ব বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক...

২১টি কলেজের সবাই শতভাগ পাস করেছে


আলোকিত বার্তা:এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ২১টি কলেজের সবাই শতভাগ পাস করেছে।মঙ্গলবার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।তিনি জানান, বোর্ডের ৩৪২টি কলেজের ৬৬ হাজার ৮৭ শিক্ষার্থীরা ১৩৭টি কেন্দ্রে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার মধ্যে ২১টি কলেজের সব শিক্ষার্থীই পাস করেছেন। আর এর মধ্যে সর্বোচ্চ ঝালকাঠি জেলায় সাতটি, বরিশাল জেলায় পাঁচটি, ভোলা জেলায় চারটি ও পটুয়াখালী জেলায় তিনটি করে কলেজে সবাই শতভাগ পাস করেছে। বাকি দুটি জেলায় একটি করে কলেজের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে।এছাড়া ৫০ শতাংশের ওপরে পরীক্ষার্থী পাস করেছে ২৮৮টি কলেজে এবং ৫০ শতাংশের নিচে পরীক্ষার্থী পাস করেছে ৩০টি কলেজে।

এর মধ্যে ২০ শতাংশের নিচে দুটি এবং ১৫ শতাংশের নিচে একটি কলেজের পরীক্ষার্থী পাস করেছেন। তবে এ বোর্ডে এবারও এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে একজনও পাস করেননি।

Top