শিক্ষা বোর্ডে গড় পাসের হারে সবার শীর্ষে রয়েছে ঝালকাঠি জেলা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে ছাত্রশিবিরের এসএসসি A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই,শিক্ষকতা করতে চাইলে ইউনিভার্সিটিতে গিয়ে করুক মক্কা চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই, আমন্ত্রণ পেলে বিবেচনা করবে বাংলাদেশ ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত আজ সংসদের তৃতীয় অধিবেশন বসছে সংসদীয় জবাবদিহিতা ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ১১ দলীয় ঐক্যের বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

শিক্ষা বোর্ডে গড় পাসের হারে সবার শীর্ষে রয়েছে ঝালকাঠি জেলা


আলোকিত বার্তা:এবারের এইচএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে গড় পাসের হারে সবার শীর্ষে রয়েছে ঝালকাঠি জেলা। এ জেলায় মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫।বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।তিনি জানান, দ্বিতীয় অবস্থানে থাকা ভোলা জেলার পাসের হার ৮৪ দশমিক ৩৬। আর গত বছর দ্বিতীয় স্থানে থাকা বরিশাল জেলা ৮৩ দশমিক ৯৪ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে এবারে।এছাড়া চতুর্থ অবস্থানে থাকা পিরোজপুর জেলার পাসের হার ৮২ দশমিক ৯৪। পঞ্চম অবস্থানে থাকা বরগুনা জেলার পাসের হার ৭৯ দশমিক ০২। আর সবার শেষে থাকা পটুয়াখালী জেলার পাসের হার ৭৪ দশমিক ৮২। তবে বিগত বছরের থেকে এবারে সব জেলায় গড় পাসের হার বেড়েছে।

অপরদিকে এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সব থেকে বেশি। এ বিভাগে পাসের হার ৯২ দশমিক ৫১। এরপর মানবিক পাসের হার ৭৯ দশমিক ১৮ ও ব্যবসায়ী বিভাগে পাসের হার ৭৭ দশমিক ২০।এছাড়া জিপিএ-৫ সবচেয়ে বেশিও পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট দুই হাজার ২৯২ জন জিপিএ-৫ পেয়েছে। আর মানবিক বিভাগ থেকে এক হাজার ৫৮২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৯৩ জন জিপিএ-৫ পেয়েছে।

Top