ভোলায় ইলিশ ধরার অপরাধে ৯ জেলে আটক, জরিমানা - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ভোলায় ইলিশ ধরার অপরাধে ৯ জেলে আটক, জরিমানা


ইমন হাওলাদার:সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ভোলার লালমোহনের তেঁতুলিয়া নদী থেকে ৯ জেলেকে আটকের পর ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১৪ অক্টোবর) মধ্যরাতে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিতুল ইসলাম এ জরিমানা করেন।এর আগে উপজেলার তেঁতুলিয়া নদীর নাজিরপুর পয়েন্ট থেকে ইলিশ শিকারের দায়ে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশের সমন্বয়ে মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে একটি দল অভিযান চালায়। অভিযান দলটি ইলিশ শিকারের দায়ে জাল ও মাছসহ ৯ জনকে আটক করে। ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার জরিমানা করা হয়।

অভিযানে জব্দকৃত ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ৬৫ কেজি ইলিশ মাছ এতিমদের মাঝে বিতরণ করা হয়।জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এ তথ্য নিশ্চিত করে বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলার ৭ উপজেলায় অভিযান অব্যাহত রয়েছে।

Top