ঝালকাঠি শহরের বাজারগুলোতে অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্স টিম - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ঝালকাঠি শহরের বাজারগুলোতে অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্স টিম


মো.খলিলুর রহমান:নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠি শহরের বাজারগুলোতে অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্স টিম।অভিযানে পণ্য বেচাকেনার পাকা রশিদ সংরক্ষণ না করা ও অতিরিক্ত মজুদ করার অপরাধে দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এছাড়া বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।সোমবার বিকেলে জেলা প্রশাসক কর্তৃক বাজার মনিটরিংয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চালান। এ সময় পাইকারি আড়তসহ বাজারে কাঁচা শাকসবজি, আলু পেঁয়াজের খুচরা দোকানে অভিযান চালানো হয়।অভিযানের পাশাপাশি ব্যবসায়ীদের পণ্য বেচাকেনার পাকা রশিদ সংরক্ষণ ও সরবরাহ, মূল্য তালিকা দৃশ্যমান রাখা, ট্রেড লাইসেন্স ছাড়া পণ্য সরবরাহ ও বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিরুল ইসলাম। এসময় বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা, জেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম শফিকুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিরুল ইসলাম জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বিশেষ টাস্কফোর্স টিমের এ অভিযান অব্যাহত থাকবে।

Top