৮ জেলের জরিমানা নিষেধাজ্ঞার প্রথম দিন - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

৮ জেলের জরিমানা নিষেধাজ্ঞার প্রথম দিন


আলোকিত বার্তা:নিষেধাজ্ঞা শুরুর প্রথমদিন ইলিশ ধরার অপরাধে ভোলার চরফ্যাশন উপজেলায় আট জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা হয়েছে আট হাজার মিটার কারেন্ট জাল ও ৮০ কেজি মাছ।রোববার (১৩ অক্টোবর) উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে মাছ ধরার সময় আট জেলেকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেক মুহিত।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে। আর মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।ইলিশের বিজ্ঞানভিত্তিক প্রজননের সময় বিবেচনা করে আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি ধরে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা বাস্তবায়নে করছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মৎস্যবিভাগ, কোস্টগার্ড ও পুলিশ।

Top