অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন


মো.খলিলুর রহমান:বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মেডিসিন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।রোববার (১৩ অক্টোবর) বিকেলে হাসপাতালের সহকারী পরিচালক ডা. রেজোয়ানুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ঘটনা তদন্তে ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।কমিটিতে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ডা. ইমরুল কায়েসকে প্রধান করা হয়েছে। এছাড়া গণপূর্তের নির্বাহী প্রকৌশলী, স্বাস্থ্য বিভাগের প্রকৌশলী, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক, জেলা প্রশাসকের প্রতিনিধি ও পুলিশের প্রতিনিধি রয়েছেন।

সহকারী পরিচালক আরও জানান, হাসপাতালের ভর্তি থাকা রোগীদের পুরাতন ভবনের বিভিন্ন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিসিন বিভাগের নতুন করে কোনো রোগী ভর্তি করা হচ্ছে না। স্বাস্থ্য পরিচালকের নির্দেশে রোগীদের বরিশাল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।এদিকে দুপুরে বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী ঘটনাস্থল পরিদর্শন শেষে জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখার পাশাপাশি ভবনটি সচল করতে যা প্রয়োজন তাই করা হবে। কমিটি তদন্ত করে যে সুপারিশ করবে সেই আলোকে প্রতিকারের ব্যবস্থা নেওয়া হবে।

Top