বিএনপির এক নেতাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আজীবন পঙ্গু করে দিয়েছে সন্ত্রাসীরা - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বিএনপির এক নেতাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আজীবন পঙ্গু করে দিয়েছে সন্ত্রাসীরা


এ বি এম তারেক:পিরোজপুরে বিএনপির এক নেতাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আজীবন পঙ্গু করে দিয়েছে সন্ত্রাসীরা। ঘটনার ১০ বছর পর মামলা দায়ের করেছেন ভুক্তভোগী আব্দুল মোতালেব আকন (৭০)।তিনি জেলার সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।জানা গেছে, ওই হামলার ঘটনায় গত শনিবার (১২ অক্টোবর) রাতে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত ৩ অক্টোবর মামলাটি আদালতে দায়ের করেন ভুক্তভোগী ওই বিএনপি নেতা। পরে আদালত তা থানায় দায়ের করার নির্দেশ দেন। মামলায় ৯ জনকে নামীয় ও আরও ৯-১০জনকে অজ্ঞাত করে আসামি করা হয়েছে।দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা এলিজা জামানের প্রধান সমন্বয়কারী ছিলেন। প্রতিপক্ষ ওই নির্বাচনে নিজেদের পরাজয় নিশ্চিত ভেবে বিএনপির প্রার্থীর প্রধান সমন্বয়ক মোতালেব আকনকে হত্যার পরিকল্পনা করে। এজন্য ওই বছরের ৩ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে তিনি নির্বাচনী প্রচারণা শেষে মাইক্রোবাসে করে নিজ বাড়িতে ফেরেন। এ সময় তার বাড়ির সামনে ওৎ পেতে থাকা ওই সবসন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে হত্যা নিশ্চিত ভেবে বাড়ির সামনের রাস্তায় ফেলে রেখে যায়। এতে তার মেরুদণ্ডসহ পাজরের হাড় ভেঙে যায়। ওই হামলার পর তার শরীরের বুকের নিচ থেকে পুরো অংশ বোধশক্তিহীন হয়ে গেছে। এ ঘটনায় ওই সময় তিনি মামলা করতে চাইলে পুলিশ মামলা নেয়নি। এমন কি হামলাকারীরা তার সন্তানসহ পরিবারের সদস্যদের খুন করার হুমকি দেয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সুপার পদে পদোন্নতি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় গত শনিবার (১৩ অক্টোবর) রাতে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।ভুক্তভোগীর ছেলে মো. সাব্বির হোসেন বলেন, ওই হামলার পর থেকে বাবা পঙ্গু হয়ে বিছানায়। তার এমন সমস্যার কারণে আমরা পরিবারের সদস্যরা তার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত।উল্লেখ্য, ওই উপজেলা পরিষদ নির্বাচনে সে সময়ে বিএনপির মনোনীত প্রার্থীর প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং সে সময়ের পিরোজপুর-১ (সদর) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়ালের সেজো ভাই মুজিবুর রহমান খালেক। আর হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগ ও মুজিবুর রহমান খালেকের কর্মী ছিলেন।

Top