গৌরনদীতে সাবেক মেয়রসহ ৯ জনের নামে মামলা - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

গৌরনদীতে সাবেক মেয়রসহ ৯ জনের নামে মামলা


ইমন হাওলাদার:২০২২ সালের ১০ ফেব্রুয়ারিতে বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শরীফ শাহাবুব হাসানের ওপর হামলার অভিযোগে সাবেক পৌর মেয়র, কাউন্সিলরসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।হামলার শিকার বিএনপি নেতা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।মামলার আসামিরা হলেন- গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. হারিছুর রহমান, ১নং ওয়ার্ডের কাউন্সিলর খোকন শিকদার, যুবলীগ নেতা ইকবাল ফকির, ইমরান মৃধা, নুরু ব্যাপারী, কালু ব্যাপারী, রুহল শিকদার, রাবুল সিকদার ও বাবুল শিকদার।মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২০২২ সালের ৮ ও ১০ ফেব্রুয়ারি ১নং আসামি হারিচুরের নির্দেশে আসামিরা বাদির (শাহাবুব) টরকী বন্দরের দোকানে অনধিকার প্রবেশ করে হামলা চালিয়ে মারধর করে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে।

আসামিরা প্রথম দিন ২০ হাজার টাকা ও দ্বিতীয় দিন বাদীকে গুরুতর জখম করে দোকানের ক্যাশ থেকে তিন লাখ ৮১ হাজার টাকা নিয়ে যায়।রোববার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, গত শুক্রবার রাতে মামলাটি দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Top