ভোলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা কমিটি গঠন উপলক্ষে কাউন্সিল সম্মেলন হয়েছে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ভোলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা কমিটি গঠন উপলক্ষে কাউন্সিল সম্মেলন হয়েছে


আলোকিত বার্তা:ভোলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা কমিটি গঠন উপলক্ষে কাউন্সিল সম্মেলন হয়েছে।রোববার (১৩ অক্টোবর) বাদ আসর বোরহানউদ্দিন থানার মসজিদ কমপ্লেক্স মিলনায়তন এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।সম্মেলন উদ্বোধন করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও ভোলা জেলার সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আনাস (পীর সাহেব)।এসময় সম্মেলনে উপস্থিত ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে (হেফাজতে ইসলামের সাবেক জেলা সভাপতি) মাওলানা মোহাম্মদ আনাসকে সভাপতি, মাওলানা তৈয়বুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মিজানুর রহমানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা জালালুদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা কবির হোসাইনকে অর্থ সম্পাদক এবং মুফতি তরিকুল ইসলামকে প্রচার সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট ভোলা জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতের নায়েবে আমির ও কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক।বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা সানাউল্লাহ মাহমুদী, দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ।

Top