এক বিক্রেতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

এক বিক্রেতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত


মোহাম্মাদ সাকিব খাঁন: বরিশালের উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বেচার দায়ে মো. মানিক বেপারী (৪০) নামে এক বিক্রেতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (১৩ অক্টোবর) দুপুরে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন এ দণ্ড দেন।দণ্ডিত মাছ বিক্রেতা মো. মানিক বেপারী বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠি গ্রামের বাসিন্দা।প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ মাছ রক্ষায় শনিবার (১২ অক্টোবর) রাত ১২টার পর থেকে শিকার, কেনাবেচা ও পরিবহন নিষিদ্ধ রয়েছে।এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২২ দিন।

ইউএনও সাখাওয়াত হোসেন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার শিকারপুর বাজারে মাছ বিক্রি করতে আসেন মানিক বেপারী। স্থানীয়রা বিষয়টি মৎস্য দপ্তর ও পুলিশকে অবহিত করে। পুলিশ এসে ২০ কেজি ইলিশসহ বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা ইলিশ এতিমখানায় দেওয়া হয়েছে। সাজা পরোয়ানায় বিক্রেতাকে কারাগারে পাঠানো হবে।

Top