অভিযানের প্রথম দিনে ৫২ কেজি ইলিশ জব্দ, ৭ জনকে জরিমানা - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

অভিযানের প্রথম দিনে ৫২ কেজি ইলিশ জব্দ, ৭ জনকে জরিমানা


আলোকিত বার্তা:ঝালকাঠি জেলার বিষখালী, সুগন্ধা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে আইন না মানায় সাতজনকে ১ হাজার টাকা করে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর থেকে এই নদীতে সারারাত জেগে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।এ সময় তাদের সঙ্গে জেলা মৎস্য অফিসার রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও অভিযান চালিয়ে নলছিটির পুরান বাজারে ভোর ৬টায় ৫২ কেজি ইলিশ জব্দ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। জব্দকৃত ইলিশ তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণ অভিযানের এই ২২ দিনে নদীতে ইলিশ মাছ আহরণ, বাজারজাতকরণ, সংরক্ষণ ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।

Top