৫ আগস্টের আন্দোলন তখনই সার্থক হবে যেদিন টেকসই সংস্কার হবে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

৫ আগস্টের আন্দোলন তখনই সার্থক হবে যেদিন টেকসই সংস্কার হবে


মো.খলিলুর রহমান:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ. এইচ.এম হামিদুর রহমান আযাদ বলছেন,৫ আগস্টের আন্দোলন তখনই সার্থক হবে যেদিন দেশে টেকসই সংস্কার হবে।এর পাশাপাশি নির্বাচনী আইনেরও সংস্কার করতে হবে।
এই গণহত্যার মতো শাপলা চত্বরেও আরো একটি গণহত্যা করেছিল আওয়ামী লীগ সরকার।শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরের আছমত আলি খান(এ.কে)ইনস্টিটিউশনের মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামের বরিশাল মহানগরের আয়োজনে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন,দেশকে সংস্কার করা না গেলে জনগণের ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আগে নির্বাচনী সংস্কার করা জরুরি। মানুষ অধিকার বঞ্চিত হচ্ছে,জীবনের কোনো নিরাপত্তা ছিল না।একটি দেশে মানুষ যদি তার অধিকার প্রয়োগ করতে না পারে,মানুষ যদি তার মর্যাদা নিয়ে বেঁচে থাকতে না পারে তাহলে দেশে সরকার থাকা না থাকা সমান।

এ সময় কর্মীদের নানা প্রশ্নের উত্তরে প্রধান অতিথি বলেন, নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে হলে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি দরকার। নতুন করে সংস্কার করতে সময়েরও প্রয়োজন। দেশ সংস্কারের কাজ করছেন অন্তর্বর্তীকালীন সরকার। সে কাজটি সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করবে জামায়াতে ইসলাম।বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশাল মহানগরীর পাঁচ শতাধিক নেতাকর্মী।

Top