ছাত্রদলের বিলুপ্ত কমিটির সদস্যকে প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ছাত্রদলের বিলুপ্ত কমিটির সদস্যকে প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে


মো.খলিলুর রহমান:সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রদলের বিলুপ্ত কমিটির সদস্যকে প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।শনিবার (১২ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।বহিষ্কৃত মিনহাজুল ইসলাম শান্ত বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিলুপ্ত কমিটির সদস্য ছিলেন।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্বান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সদস্য মিনহাজুল ইসলামকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারাদেশের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার (মিনহাজ) সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছে, বহিষ্কৃত মিনহাজের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে অর্থ দাবি ও হল দখলের চেষ্টার অভিযোগ উঠে। কেন্দ্র বিষয়টির প্রমাণ পেয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে।

Top