ভোলায় পূজার মণ্ডপে ঢিল ছোড়ার অভিযোগে যুবক আটক - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ভোলায় পূজার মণ্ডপে ঢিল ছোড়ার অভিযোগে যুবক আটক


মোহাম্মাদ সাকিব খাঁন:ভোলায় পূজা মণ্ডপের গেট ও আলোকসজ্জায় ঢিল ছোড়া ও ভাঙচুরের চেষ্টার অভিযোগে শিমুল চন্দ্র (৩৫) নামে এক হিন্দু যুবককে আটক করেছে পুলিশ।বুধবার (৯ অক্টোবর) জেলা সদর উপজেলার বাপ্তা শক্তি সংঘ মন্দিরে এ ঘটনা ঘটে।আটক শিমুল ওই এলাকার মৃত মধু চন্দ্রের ছেলে।তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।পুলিশ বলছে,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।জানা গেছে, বাপ্তা মন্দির থেকে প্রায় ২০০ গজ দূরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গেট ও আলোকসজ্জা নির্মাণ করা হয়।বুধবার (১০ অক্টোবর) সকালে হঠাৎ করেই ওই যুবক চিৎকার দিয়ে এসে আলোকসজ্জায় ঢিল ছোড়ে। এ সময় তাকে আটক করে ভোলা সদর মডেল থানায় নিয়ে যায় মন্দিরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ।

ভোলা সদর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয় দে বলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি, শিমুল চন্দ্র দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তবে আলোকসজ্জায় ঢিল ছোড়া দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।ভোলা সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটক যুবক মানসিক ভারসাম্যহীন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, আমরা বিষয়টির তদন্ত করছি। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।ধর্মীয় উপাসনালয় বিশৃঙ্খলার দায়ে অভিযুক্ত যুবককে আটকের ঘটনায় ওই পুলিশকে পুরস্কৃত করেছে জেলা পুলিশ।

Top