গৌরনদী ও মুলাদীতে পৃথক দুটি ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

গৌরনদী ও মুলাদীতে পৃথক দুটি ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত


ইমন হাওলাদার:গৌরনদী ও মুলাদীতে পৃথক দুটি ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। দুজনই পুকুরের পানিতে গোসল করতে নেমে মারা গেছেন।বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরকালেখান গ্রামের পরেশ মণ্ডলের বাড়ির পুকুরের পানিতে ডুবে ঢাকা কমার্স কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। গৌরনদী উপজেলায় নিহত হয়েছেন ফাহিম বিন ফিরোজ রাতুল। তিনিও দুপুরে উপজেলা চত্বরের পুকুরে গোসল করতে নেমে মারা গেছেন।নিহতের নাম অর্পণ মণ্ডল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নারায়ণ মণ্ডলের ছেলে। তিনি ঢাকা কমার্স কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।স্বজনরা জানান, দুদিন আগে মুলাদীর চরকালেখান গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন অর্পণ।অর্পণের মামা শ্যামল মণ্ডল বলেন, অর্পণ সাঁতার জানতো না। দুপুরে আশপাশের লোকজনের সঙ্গে বাড়ির সামনে পুকুরে গোসলে যায়। কোনো একসময় অর্পণ পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পরে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাজী মঈনুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে।মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, অভিভাবকের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।গৌরনদীতে নিহত রাতুল পৌরসভার চরগাধাতলী মহল্লার বাসিন্দা ও গৌরনদী বন্দরের পাদুকা ব্যবসায়ী টিটু ফকিরের একমাত্র ছেলে। তিনি সরকারি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের অর্নাস তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, ফাহিম বিন ফিরোজ রাতুল তার তিন বন্ধুর সঙ্গে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে গোসল করতে নেমে অসাবধানতাবসত পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে পুকুর থেকে রাতুলকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক রাতুলকে মৃত বলে ঘোষণা করেন।

Top