নুরানী গেট এলাকায় প্রাইভেটকার খালে পড়ে আটজন নিহত হয়েছেন - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

নুরানী গেট এলাকায় প্রাইভেটকার খালে পড়ে আটজন নিহত হয়েছেন


মনির হোসেন:পিরোজপুরের সদর উপজেলার কদমতলার নুরানী গেট এলাকায় প্রাইভেটকার খালে পড়ে আটজন নিহত হয়েছেন।বুধবার (৯ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত আটজনের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন।নিহতরা হলেন, মোতালেব হোসেন (৪৫) ও তার স্ত্রী সাবনিা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) এবং ছেলে সোয়াইব (২)। তাদের বাড়ি শেরপুর জেলার সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে। আর নিহত মো. শাওন (৩২) ও তার স্ত্রী আমেনা বেগম (২৫), ছেলে সাহাদাৎ হোসেন (১০) ও আব্দুল্লাহ (০৩) তাদের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে। নিহত মোতালেব হোসেন ও শাওন সম্পর্কে ঘনিষ্ঠ বন্ধু।

নিহত মোতালেবের শাশুড়ি সেফালি বেগম বলেন,তারা উভয়েই মোতালেবের শ্বশুর বাড়ি বরগুনা জেলার পাথরঘাটার গ্রামের বাড়িতে গিয়েছিলেন।তারা রাতেই কুয়াকাটা থেকে পিরোজপুরের নাজিরপুরের উদ্দেশে যাচ্ছিলেন।জেলা হাসপাতালের কর্তব্যরত আবাসিক চিকিৎসক মো.নিজাম জানান,তাদের মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুস সোবাহান সত্যতা নিশ্চিত করেছেন।পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান বলেন, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ জেলা হাসপাতালে রাখা হয়েছে।তাদের মধ্যে মোতালেব নামে একজনের কাছে থাকা আইডি কার্ড থেকে তার পরিচয় পাওয়া গেছে। নিহত মোতালেব সেনাবাহিনীর সিভিল স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।

Top