একটি পাখি মাছ বিক্রি হয়েছে ৯ হাজার টাকায় - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

একটি পাখি মাছ বিক্রি হয়েছে ৯ হাজার টাকায়


এ বি এম তারেক:পটুয়াখালীর কুয়াকাটা মৎস্য মার্কেটে ৪৬ কেজি ওজনের একটি পাখি মাছ বিক্রি হয়েছে ৯ হাজার টাকায়। পাথরঘাটার জেলে সোহেল রানা মাছটিকে বিক্রির জন্য আড়তে নিয়ে আসেন।মঙ্গলবার (৮ অক্টোবর) গভীর সমুদ্রে ধরা পড়ে মাছটি। পরে বুধবার (০৯ অক্টোবর) সকালে কুয়াকাটা আড়তে নিয়ে এলে মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা। জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা নেই। নিলামের মাধ্যমে মো. হাসান নামের এক মাছ ব্যবসায়ী ২০০ টাকা কেজিদরে মাছটি ৯ হাজার ২শ টাকায় কিনে নেন।

জেলে সোহেল বলেন,এই প্রজাতির মাছ এখন কম ধরা পড়ছে।মাছগুলি বেশ শক্তিশালী।আগে সাগরে আরও বেশি ধরা পড়ত এই মাছ।
কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটির বৈজ্ঞানিক নাম সেইল ফিস জেলেরা এটিকে পাখি মাছ বলে থাকে। এই মাছগুলো গভীর সমুদ্র থাকে। ঘন ঘন সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো উপকূলে আসে না। যার কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। আশা করছি আরও বড় বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবে।

Top