আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণের দাবি - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণের দাবি


মো.খলিলুর রহমান:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরিশালের আহত ছাত্র-জনতার সুচিকিৎসা নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বরিশাল যুব ফাউন্ডেশনসোমবার (০৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় বরিশাল যুব ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইঞ্জিনিয়ার ইমাম হোসেন সুজন জানান, যাদের আত্মত্যাগের বিনিময়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। প্রথমে স্মরণ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সব বীর যোদ্ধাদের। তাদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি।তিনি আরও জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে সম্মুখ যোদ্ধারা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যেসব ছাত্র-জনতা আহত হয়েছেন তাদের তালিকা প্রণয়নের সঙ্গে সঙ্গে সুচিকিৎসা নিশ্চিত করা জরুরি প্রয়োজন। দুঃখের বিষয় ৫ আগস্ট এর পর লক্ষ্য করা গেছে যে, বিজয়ের পরে সত্যিকারের আহত ছাত্র-জনতা সব থেকে বৈষম্যের স্বীকার হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে আহত ছাত্র-জনতাকে মৃত্যুর শিকার হতে হচ্ছে। আর্থিক কারণে অনেকে সুচিকিৎসার অভাবে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছে। আহত ছাত্র-জনতা চিকিৎসা করাতে পরিবারের ওপর চাপ এবং আর্থিক সমস্যার দৃশ্যমান হচ্ছে।এসব বিবেচনা করে আইডিইবি জেনিক, বরিশাল শাখা, এবি পার্টি এবং বরিশাল যুব ফাউন্ডেশন যৌথভাবে বৈষম্যবিরোধী আন্দোলনে সম্পৃক্ত ইঞ্জিনিয়ার, ডাক্তার, পেশাজীবী, শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবক সমন্বয়ে একটি টিম গঠন করা হয়।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইমাম হোসেন সুজন, ইঞ্জিনিয়ার কল্লোল চৌধুরী, ডা. তানভীর, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন প্রমুখ।এদিকে ইঞ্জিনিয়ার জি এম রাব্বী নেতৃত্বে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিয়ে Save Our Real Heroes Campaign চালু করা হয়।এ কার্যক্রমকে সুসংগঠিত ও আহত ছাত্র-জনতার সুচিকিৎসা নিশ্চিতের দাবি পূরণে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (যুগ্ম সাধারণ সম্পাদক) আমার বাংলাদেশ (এবি পার্টি) এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. আব্দুল আহাদ সর্বাত্মক সহযোগিতা করছেন বলে তারা দাবি করেন।

এ সময় তারা পাঁচ দফা দাবি বাস্তবায়নের প্রস্তাব করেন।

দাবিগুলো হলো:আন্দোলনে আহত ও গুরুতর আহত ছাত্র-জনতার সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করতে সহায়তা করা।সব আহতদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সহায়তা করা।গুরুতর আহতদের প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয়ভাবে সম্মানী ভাতার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সহায়তা করা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আন্দোলনের সময় সত্যিকারের কী হয়েছিল? সুষ্ঠু তদন্তের মাধ্যমে আহত ও নিহতদের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য তথ্য ও উপাত্ত দিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সহায়তা করা। আহত ছাত্র-জনতার নিজ নিজ প্রতিষ্ঠান, এলাকা ও রাষ্ট্রীয়ভাবে অনুপ্রেরণা হিসেবে সম্মাননা দিয়ে সহায়তা করা।

Top