সনদ ছাড়াই বনে যাওয়া চিকিৎসককে জরিমানা - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

সনদ ছাড়াই বনে যাওয়া চিকিৎসককে জরিমানা


মোহাম্মাদ সাকিব খাঁন:বরিশালের বানারীপাড়া পৌর শহরের একটি চেম্বার থেকে মো.কুতুবুদ্দিন নামে এক ভুয়া চিকিৎসককে আটক করে দণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্তরা হালদার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই ভুয়া চিকিৎসককে আটক করে দণ্ড দেন।আটক কুতুবুদ্দিন ড়াইল জেলার সদর থানার কৃষ্ণপুর এলাকায় রুহুল আমিনের ছেলে।তিনি দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে পার্শ্ববর্তী পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় স্থায়ীভাবে বসবাস করছেন।পাশাপাশি স্বরূপকাঠি পৌর শহর, আলকির হাট ও প্রতি সোমবার বানারীপাড়া পৌর শহরের জননী অপটিকসের পেছনে চেম্বারে বসে অর্শ ও পাইলসের চিকিৎসাসহ অস্ত্রোপচারও করতেন।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া চিকিৎসকের খবর পেয়ে সোমবার সকালে থানা পুলিশের সহযোগিতায় জননী অপটিকসের ভেতরে চেম্বারে অভিযান চালিয়ে কুতুবুদ্দিনকে আটক করা হয়। এ সময় তিনি চিকিৎসকের কোনো প্রমাণাদি দেখাতে পারেননি।

পরে ভুয়া চিকিৎসক পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান ভুয়া চিকিৎসক কুতুবুদ্দিন।

Top