নিজ কক্ষে ঝুলছিল সার্ভেয়ারের মরদেহ - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

নিজ কক্ষে ঝুলছিল সার্ভেয়ারের মরদেহ


আলোকিত বার্তা:বরিশালের বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের এক সার্ভেয়ারের মরদেহ পেয়েছে পুলিশ। অফিসে নিজ কক্ষেই ফ্যানের সঙ্গে ঝুলছিল তার মরদেহ।রোববার (০৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি পায় পুলিশ। বাবুগঞ্জ থানার পরিদর্শক পলাশ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেন।যে সার্ভেয়ারের মরদেহ পাওয়া গেছে, তার নাম মো. জসিমউদ্দিন খান (৫০)। তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নুরাইনপুর গ্রামের বাসিন্দা। তবে চাকরিসূত্রে তিনি বরিশাল নগরে থাকতেন।বাবুগঞ্জ থানার পরিদর্শক পলাশ চন্দ্র বলেন, ভূমি অফিসের তিন তলায় নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলছিলেন সার্ভেয়ার জসিমউদ্দিন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। আর এটি হত্যা না আত্মহত্যা, তদন্ত না করেও নিশ্চিত বলা যাবে না।

নৈশপ্রহরী নিখিল জানান, সন্ধ্যা ৭টার দিকে তাকে হোটেল থেকে ভাত নিয়ে আসার জন্য বলেন সার্ভেয়ার জসিম। ভাত নিয়ে এসে দেখতে পান ফ্যানের সঙ্গে ঝুলছে মরদেহ। পরে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।

Top