ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক দুই - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক দুই


মনির হোসেন:ভোলায় ডাকাতি ও দস্যুতার অভিযোগে দুজনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।এসময় দুটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।সোমবার (৭ অক্টোবর) সদরের উত্তর দিঘলদী ও ইলিশা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মোসলে উদ্দিন ও কামাল।কোস্টগার্ড জানিয়েছে,গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে কোস্টগার্ডের একটি দল। অভিযান দলটি সদরের ইলিশা বাজার এবং উত্তর দিঘলদী এলাকায় অভিযান পরিচালনা করে দুই দস্যুকে আটক করে। তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্র।

আটকদের নামে ভোলার মেঘনায় নদীসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি,দখল ও দস্যুতার অভিযোগ রয়েছে।জেলেদের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়।পরে আটকদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় কোস্টগার্ড।

Top