শার্শায় বোমা ফাটিয়ে বাওড়ের মাছ লুটের অভিযোগ - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

শার্শায় বোমা ফাটিয়ে বাওড়ের মাছ লুটের অভিযোগ


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া বাঁওড়ের পাহারাদারদের মারপিট ও বোমা বিস্ফোরণ করে মাছ লুটের অভিযোগ উঠেছে একই উপজেলার একদল দুষ্কৃতকারির বিরুদ্ধে।অভিযোগে বলা হয়, বুধবার (২ অক্টোবর) রাতে জোরপূর্বক বাঁওড় দখল করতে এসে এ ঘটনা ঘটায় কামরুল বাহিনীর দলবল।এসময় হামলাকারীদের বাঁধা দিতে গেলে মৎসজীবি সমিতির সদস্য আব্দুর রাজ্জাক, পাহারাদার ওলিয়ার রহমান ও কবির হোসেনকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে জখম করে কামরুল বাহিনীর লোকজন।এসময় স্থানীয় লোকজন জানতে পেরে এগিয়ে এলে হামলাকারীরা বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় এবং বাঁওড়ে থাকা ৩টি ঘর ভাংচুর করে আনুমানিক ২ লক্ষ টাকার মাছ লুট করে পালিয়ে যায়।

এ ঘটনায় কামরুল ও তার বাহিনীর ১৩ জনসহ অনেকের নামে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।ঘটনার পর থেকে মহিষাকুড়া এলাকার মানুষের মাঝে ভয় ও আতঙ্ক বিরাজ করছে।শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো. মনিরুজ্জামান বলেন, থানায় একটি অভিযোগ দায়ের করার পর ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Top