রাজধানীতে মানবিক কিচেনের আলোচনা সভা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

রাজধানীতে মানবিক কিচেনের আলোচনা সভা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি: রাজধানীর মিরপুরে মানবিক কিচেনের উদ্যোগে ” মানসিক ভারসাম্যহীনদের আহার, চিকিৎসা ও পুনর্বাসনে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মানবিক কিচেনের ঢাকা উত্তর সিটি কো-অর্ডিনেটর মোঃ খোরশেদুল আলম কামালের সভাপতিত্বে ও মিডিয়া ও জনসংযোগ বিভাগের কো-অর্ডিনেটর শাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেইবার্স ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও মানবিক কিচেনের পরিচালক মারুফ আহমেদ মল্লিক। সভায় প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যক্ষ এবিএম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবিক কিচেনের উপদেষ্টা নুরুল কবির রতন, একটিভ এইড ওয়েলফেয়ার অরগানাইজেশনের নির্বাহী পরিচালক মোঃ জামাল উদ্দিন, স্বপ্নচারী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান চৌধুরী, মানবিক কিচেনের প্রোগাম কো-অর্ডিনেটর আরিফুল ইসলাম বাবু, ফুড কো-অর্ডিনেটর তাজকিয়া সুলতানা আখি প্রমুখ।

সভায় বক্তারা, পথেঘাটে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীনদের আহার, চিকিৎসা ও পুনর্বাসনে করণীয় বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
তাঁরা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে মানসিক ভারসাম্যহীনদের জন্য আমাদের এগিয়ে আসতে হবে। সরকারি উদ্যোগে মোবাইল ইউনিট গঠন করে পথেঘাটে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীনদের আহার, চিকিৎসা ও পুনর্বাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।
এসময় পথেঘাটে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীনদের আহার জোগাতে কাজ করা প্রতিষ্ঠান মানবিক কিচেনের প্রশংসা করে বক্তরা বলেন, শুধু মানবিক কিচেন নয় সকল দাতব্য প্রতিষ্ঠানগুলোকে মানসিক ভারসাম্যহীনদের সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে। এনএফ-পিআর

Top