বরিশালের মেঘনা নদীতে ইলিশ মাছ শিকারে গিয়ে বজ্রপাতে জেলে নিহত - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরিশালের মেঘনা নদীতে ইলিশ মাছ শিকারে গিয়ে বজ্রপাতে জেলে নিহত


মোহাম্মাদ সাকিব খাঁন:বরিশালের মেঘনা নদীতে ইলিশ মাছ শিকারে গিয়ে বজ্রপাতে কবির মাঝি (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন।শনিবার (৫ অক্টোবর) ভোরে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।কবির মাঝি মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া আশা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান মাঝির ছেলে।কবির মাঝির প্রতিবেশী সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জসিম সরদার জানান, ইলিশ মাছ শিকারে রাতে মেঘনা নদীতে জাল ফেলেন কবির মাঝিসহ জেলেরা। সকাল ৬টার দিকে নদী থেকে জাল উঠানোর সময় বজ্রপাতে নৌকার অন্যান্য মাঝিরা রক্ষা পেলেও সুকান ধরা কবির মাঝি উপুর হয়ে পড়ে ছিলেন।

দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এমাদুল করিম বলেন,মেঘনা নদীতে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে বলে স্থানীয় ইউপি সদস্য জানিয়েছেন। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Top