ববিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ অক্টোবর - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ জামায়াতের অ্যাকশন প্রশংসনীয়,জামায়াতকে বেশি ভালোবাসেন জনগণ

ববিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ অক্টোবর


ইমন হাওলাদার:বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস কার্যক্রম শুরু আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে।রোববার (৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. ফয়সল মাহমুদ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির চূড়ান্ত কার্যক্রম পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।রোববার সকাল ১০টায় উপাচার্য এ কার্যক্রম পরিদর্শন করেন। সে সময় তিনি আসা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ভর্তি কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টরসহ অন্যরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভর্তি কার্যক্রম চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে। পাশাপাশি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস কার্যক্রম শুরু হবে আগামী ২১ অক্টোবর থেকে।উল্লেখ্য যে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ছয়টি অনুষদের অধীন ২৫টি বিভাগে মোট আসন সংখ্যা এক হাজার ৫৭০টি।

Top