এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে


মনির হোসেন:পিরোজপুরে নুপুর রানী (৩৫) নামে এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। রোববার (৬ অক্টোবর) পিরোজপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন নিহতের পিতা কালিদাস বিশ্বাস।অভিযোগ সূত্রে জানা গেছে, গত গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ছিকটী বাড়ি গ্রামের কালিদাস বিশ্বাসের মেয়ে নুপুর রানীর সঙ্গে পিরোজপুরের সদর উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের শিকারপুরের মান্তি কুণ্ডের ছেলে হারিদাস কুণ্ডের সঙ্গে বিয়ে হয়। গত ১৩ দিন আগে তাদের একটি কন্যা সন্তান হয়। রোববার (৬ অক্টোবর) ভোর রাতে তার মেয়ের শ্বশুরবাড়ি থেকে মোবাইলফোনে কল করে নুপুরের অসুস্থতার কথা জানানো জয়। পরে নুপুরকে জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নুপুরের বাবার দাবি- তার কন্যাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোবহান হোসেন বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবুও নিহত গৃহবধূর বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মর্গের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Top