মহানগরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

মহানগরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে


ইমন হাওলাদার:মহানগরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সভায় এ তথ্য জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।শনিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিএমপির সদর দপ্তরের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।ট্রাফিক ডিভিশন, ডিবি ও থানা পুলিশের সঙ্গে মত বিনিময়ের সময় কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, আমাদের ট্রাফিক ডিভিশন, ডিবি পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার আওতায় মাঠ পর্যায়ে নিয়োজিত অফিসার ফোর্সদের শতভাগ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে বরিশাল মহানগরকে যানজট মুক্ত করতে হবে।

তিনি বলেন, সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনাকে আর কার্যকর ও শক্তিশালী করতে ট্রাফিক ডিভিশন, থানা ও ডিবি পুলিশকে সহযোগিতা করার জন্য অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনার।বিএমপির কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রুনা লায়লা সহ বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যরা।

Top