বরগুনায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম নামে এক তরুণের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরগুনায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম নামে এক তরুণের মৃত্যু হয়েছে


মোহাম্মাদ সাকিব খাঁন:বরগুনায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন দুজন।রোববার (৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ঘটবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত জাহিদুল বরগুনা সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের পূর্ব গুদিঘাটা গ্রামের মো. জাজাল চৌকিদারের ছেলে। তিনি বরগুনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থী ছিলেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদুল বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে ঘটবাড়িয়া এলাকায় দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই জাহিদুলের মৃত্যু হয়। দুর্ঘটনায় এক পথচারীসহ আরও দুজনেকে গুরুতর আহতাবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, দুর্ঘটনার শিকার আহত তিনজনকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় এক কলেজছাত্রের মৃত্যু হয়। অপর দুজনকে গুরুতর আহতাবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Top