তিন ডায়াগনস্টিক সেন্টার ও এক ফার্মেসিকে জরিমানা - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

তিন ডায়াগনস্টিক সেন্টার ও এক ফার্মেসিকে জরিমানা


মো.খলিলুর রহমান:বরিশালের হিজলায় অভিযান চালিয়ে তিন ডায়াগনস্টিক সেন্টার ও এক ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রোববার (০৬ অক্টোবর) হিজলা উপজেলার খুন্না এলাকায় তদারকিমূলক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ওই জরিমানা করা হয়।অভিযানে অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস ও বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্রসহ হিজলা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।সহকারী পরিচালক সুমি রানী মিত্র জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক বরিশালের নির্দেশনায় এ অভিযান চালানো হয়।

অভিযানে তিন ডায়াগনস্টিক সেন্টার ও একটি ফার্মেসিকে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, ধার্য করা মূল্যের অধিক মূল্যে সেবা বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করায় মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়।

Top