এক শিশুকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

এক শিশুকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার


মনির হোসেন:ঢাকা থেকে অপহৃত মো. আব্দুল্লাহ আল জুবায়ের (৮) নামে এক শিশুকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করেছে র‌্যাব। রোববার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।র‌্যাব-৮ জানায়, গত শনিবার (৫ অক্টোবর) রাতে র‌্যাব -৮ ও র‌্যাব -২ এর যৌথ অভিযানে শিশুটিকে জেলার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার একটি দুর্গম স্থান থেকে উদ্ধার করা হয়।র‌্যাব -৮ সূত্রে জানা গেছে, মোবাইলে পূর্ব পরিচয় সূত্রে গত ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ওই শিশুটির মা শিশুটিকে সঙ্গে নিয়ে অপহরণকারী যুবক হৃদয় (৩০) এর সঙ্গে দেখা করতে ঢাকার সোয়ারীঘাট এলাকায় যান। অপহরণকারী শিশুটিকে চিপস কিনে দেওয়ার অজুহাত দিয়ে দোকানে নেওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায়। পরে শিশুটির মা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তিনি ওই দিন ঢাকার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

র‌্যাব -৮ আরও জানায়, গত ২ অক্টোবর অজ্ঞাত স্থান থেকে অপহৃত শিশুটির মায়ের মোবাইল ফোনে কল করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আর টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলে জানানো হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. হেলাল উদ্দিন বাদী হয়ে ওই দিন থানায় একটি মামলা করেন। এ ঘটনায় গত শনিবার (৫ অক্টোবর) রাতে র‌্যাব তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহৃত শিশুটি ও অপহরণকারীর অবস্থান নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালান। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী অপহৃত শিশুটিকে ফেলে পালিয়ে যায়।

Top