বরিশালের গৌরনদীতে যাত্রীবোঝাই দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন আহত - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরিশালের গৌরনদীতে যাত্রীবোঝাই দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন আহত


আলোকিত বার্তা:বরিশালের গৌরনদীতে যাত্রীবোঝাই দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।শুক্রবার (০৪ অক্টোবর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এর ফলে ওই মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, শুক্রবার দুপুরে মহাসড়কের বার্থী এলাকায় বলাকা ও ইউনিক পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের ১২জন যাত্রী আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

গৌরনদী হাইওয়ে থানার এসআই কামরুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।অপরদিকে গত ২৮ সেপ্টেম্বর ভোরে মহাসড়কের বার্থী ইউনিয়নের গাইনের পাড় এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছন পিকআপের ধাক্কায় গুরুতর আহত স্থানীয় আকবর ঘরামি শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

Top