টেন্ডার ছাড়াই সরকারি জমির ওপর লাগানো গাছ বিক্রি ও কেটে ফেলার অভিযোগ - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

টেন্ডার ছাড়াই সরকারি জমির ওপর লাগানো গাছ বিক্রি ও কেটে ফেলার অভিযোগ


আলোকিত বার্তা:বরিশালের আগৈলঝাড়ায় কোনো রকম টেন্ডার ছাড়াই সরকারি জমির ওপর লাগানো গাছ বিক্রি ও কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।স্থানীয়দের বাধার কারণে পাঁচটি গাছ কাটতে পারলেও বাকি গাছগুলো কেটে নিতে পারেনি।স্থানীয়রা জানান, উপজেলার রত্নপুর ইউনিয়নের থানেশ্বরকাঠি গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের পাশে লাগানো অর্ধশত বিভিন্ন প্রজাতির সরকারি গাছ কোনো রকম টেন্ডার ছাড়াই বিক্রি করেছেন স্থানীয় এক ব্যক্তি।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৩-৯৪ অর্থবছরে রত্নপুর ইউনিয়নের সুইস গেট সংলগ্ন থানেশ্বরকাঠি এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একপাশে স্থানীয় লোকজন মেহগনি ও চাম্বল গাছ রোপণ করে। নিয়ম অনুযায়ী এসব গাছের মালিক পাউবো। প্রয়োজন হলে সরকারি নিয়ম অনুযায়ী ওই প্রতিষ্ঠানটি এসব গাছ কেটে বিক্রি করবে এবং পরে তারা গাছ বিক্রির টাকার একটি অংশ স্থানীয় লোকজনের মধ্যে ভাগ করে দেবেন।

এলাকাবাসীর অভিযোগ, পাউবোর অনুমতি ছাড়াই ৭-৮ দিন ধরে রত্নপুর ইউনিয়নের রত্নপুর গ্রামের ছলেমান সর্দার বিভিন্ন প্রজাতির ৫০টি গাছ বিক্রি করেছে ও কিছু গাছ কেটে ফেলেছে।স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম অভিযোগ করে বলেন, ছলেমান সর্দার কোনো রকম টেন্ডার ছাড়াই সরকারি তিন লক্ষাধিক টাকার গাছ বিক্রি করে দেয়। সেই গাছ কেটে নেওয়ার সময় আমরা বাধা দেই এবং উপজেলা বন কর্মকর্তাকে জানাই।যদিও অভিযুক্ত ছলেমান সর্দার জানিয়েছেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ওই জায়গা তিনি লিজ নিয়েছেন। আর ওই জায়গায় লাগানো গাছ তার বিধায় তিনি বিক্রি করেছেন।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন জানিয়েছেন, স্থানীয়রা তাকে জানালে তিনি বন কর্মকর্তাকে সরেজমিনে গিয়ে গাছ কাটতে বাধা দেওয়া এবং কাটা গাছগুলো জব্দ করার নিদের্শ দিয়েছেন।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাটা গাছ জব্দ করার কথা জানিয়েছেন উপজেলা বন কর্মকর্তা স্বপন হালদার।

Top