ছাত্র-জনতার আত্মত্যাগ বিফল হতে দেওয়া যাবে না - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ছাত্র-জনতার আত্মত্যাগ বিফল হতে দেওয়া যাবে না


এ বি এম তারেক:যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ছাত্র-জনতার আত্মত্যাগ বিফল হতে দেওয়া যাবে না। যে আশা নিয়ে এদেশের ছাত্রজনতা শহীদ হয়েছেন সেই সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দেশনায়ক তারেক রহমান কাজ করে যাচ্ছেন।তাই অন্তর্বতী সরকারকে আমাদের সহায়তা করতে হবে। এ সরকার যদি ব্যর্থ হয় তাহলে ছাত্রজনতার আত্মাত্যাগ ব্যর্থ হবে।শুক্রবার ( ৪ অক্টোবর) বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যৌথ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আরও বলেন, ফ্যাসিবাদের পতনের হয়েছে কিন্তু আমাদের সমাজে তাদের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। ১৭ বছরের ইতিহাস করুণ ইতিহাস। এ ১৭ বছর ধরে কত বিএনপির নেতাকর্মী গুম খুন হয়েছে তার হিসাব নেই।

এ সময় আব্দুল মোনায়েম মুন্না আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমরা এমন কোনো কাজ করবো না যাতে দেশের মানুষের আমাদের ওপর থেকে তাদের ভালোবাসা ও আস্থা উঠে যায়। মানুষকে ভয় দেখিয়ে নয়, জোর করে নয়, ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে হয়। বিএনপি হানাহানিতে বিশ্বাসী নয়। যারা দলের নিয়ম শৃঙ্খলা মানবে না তাদের ওপর কঠোর শাস্তি দেওয়া হবে।এ যৌথ কর্মীসভায় আরও বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুবদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাহ হোসেন তারেক, যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি এইচ এম তসলিম উদ্দিন, ছাত্রদল সহ সভাপতি জুয়েল মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রুবেল ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সমাজসেবা সম্পাদক মামুন হাশীমি।

Top