ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বিএনপি নেতা সান্টুর অব্যাহতি - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বিএনপি নেতা সান্টুর অব্যাহতি


মনির হোসেন:ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুকে অব্যাহতি দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ অক্টোবর) মামলার চার্জ গঠনের আগে তাকে মামলা থেকে অব্যাহতি দেন বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক।অব্যাহতি পাওয়া বিএনপি নেতা সান্টু আদালতে উপস্থিত ছিলেন বলে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানিয়েছেন।তিনি বলেন, বিএনপি নেতা সান্টু গত ৯ আগস্ট আদালতে হাজির হয়ে মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মামলার তদন্ত প্রতিবেদনে ফরেনসিক রিপোর্ট না দেওয়াসহ অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ দিতে না পারায় চার্জ গঠনের আগে আসামি বিএনপি নেতা সান্টুকে অব্যাহতি দেন।এস সরফুদ্দিন আহমেদ সান্টু ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনের ২০ দলীয় ঐক্যজোটের প্রার্থী ছিলেন। তিনি বরিশালের উজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক।

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর উজিরপুর মডেল থানায় মামলা করে উপজেলার গুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আতাহার আলী খান। মামলায় একমাত্র সান্টুকে আসামি করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মোবাইল ফোনালাপের মাধ্যমে আক্রমণাত্মক তথ্য উপাত্ত প্রেরণ করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর উপক্রম করাসহ সহায়তার অভিযোগ আনা হয়।উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলালউদ্দিন মামলায় আনা অভিযোগ তদন্ত করে বিএনপি নেতা এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুকে অভিযুক্ত করে ২০১৯ সালের ১৫ মে আদালতে চার্জশিট জমা দিয়েছিলেন।

Top