কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে হাত পা বাঁধা অজ্ঞান অবস্থায় এক যুবককে উদ্ধার - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে হাত পা বাঁধা অজ্ঞান অবস্থায় এক যুবককে উদ্ধার


মো.খলিলুর রহমান:পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে হাত পা বাঁধা অজ্ঞান অবস্থায় জসিম উদ্দিন(২৩)নামে এক যুবককে উদ্ধার করছে স্থানীয় জেলেরা।গতকাল বুধবার(২ অক্টোবর)রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড মাঝিবাড়ি সংলগ্ন সমুদ্র সৈকত থেকে তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হয়।উদ্ধারকৃত যুবক জসিম উদ্দিনের বাড়ি মির্জাগঞ্জ উপজেলার মাধবদি ইউনিয়নের কাঠালতলী গ্রামে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা।তার বাবার নাম শাহ আলম।স্থানীয় ভ্যানচালক কবির হোসেন বলেন,জেলেরা মাছ ধরে সমুদ্র থেকে তীরে ফেরার সময় জসিম উদ্দিন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। আমরা পাগল ভেবে কাছে গিয়ে দেখি সৈকতে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবক পড়ে আছে।আমরা তাকে দ্রুত উদ্ধার করি,তার পরিচয় জিজ্ঞেস করার পরই যুবক অজ্ঞান হয়ে পড়েন।জসিম উদ্দিনের মা বিলকিস বেগম মোবাইল ফোনে জানান,তার ছেলে গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করে। মঙ্গলবার(১ অক্টোবর)রাত ৮টার দিকে সে বাড়িতে আসার উদ্দেশে গাড়িতে ওঠে।এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ হয়নি। মোবাইল ফোনটি বন্ধ ছিল। এখন শুনতে পেলাম সে কুয়াকাটা হাসপাতালে আছে। আমরা এখনই আসতেছি।

কুয়াকাটা হাসপাতালের চিকিৎসক ডা.মুমসাদ সায়েম পুনম বলেন,সন্ধ্যার পরে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন জেলেরা।তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ইনচার্জ আ.খালেক জানান,খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে চলে যাই। আমাদের সদস্যরা সেখানে তদারকি করছে, পরিবারের ইচ্ছে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Top