বেনাপোল সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বেনাপোল সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা।শনিবার রাতে এ পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা সাদিপুর মাঠপাড়া পাকা রাস্তা এলাকায় অস্ত্র কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্রের চালানটি উদ্ধার করেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালিয়ে যায়।বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মামুন শিকদার অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,বিজিবির অভিযানে উদ্ধার পিস্তল ও তিন রাউন্ড গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।

Top